কোরিয়ার বিয়েতে গিয়ে বিপাকে ভারতীয় নারী, জানতেন না এই নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-09-08T21:19:21+06:00
2026-09-08T21:19:21+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
কোরিয়ার বিয়েতে গিয়ে বিপাকে ভারতীয় নারী, জানতেন না এই নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৯ পিএম 
সংগৃহীত ছবি
দক্ষিণ কোরিয়ায় এক সহকর্মীর বিয়েতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এক ভারতীয় নারী ও তার কয়েকজন সহকর্মী। কোরিয়ার একটি ল্যাবে কর্মরত ওই নারী ভারতীয় ও শ্রীলঙ্কান সহকর্মীদের নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় বিয়ের একটি প্রচলিত রীতি না জানায় অনুষ্ঠানে গিয়ে বিপাকে পড়েন তারা।

জিজ্ঞাসা নামে পরিচিত ওই নারী ইনস্টাগ্রামে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, এটি ছিল তাদের প্রথম কোরীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতা। ফলে দেশটির বিয়ের রীতি সম্পর্কে তাদের তেমন কোনো ধারণা ছিল না।

সময়মতো অনুষ্ঠানে পৌঁছে উপহার হিসেবে টাকা নিয়ে গিয়েছিলেন তারা। তবে তাদের ধারণা ছিল, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতির হাতে সরাসরি সেই টাকা তুলে দেবেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অতিথিরা খাবারের হলের দিকে যেতে শুরু করেন। তারাও অন্যদের অনুসরণ করে সেখানে যান। কিন্তু হলের প্রবেশপথে একজন নিরাপত্তাকর্মী তাদের আটকে টোকেন দেখতে চান।

ইংরেজি না জানায় ওই নিরাপত্তাকর্মী ঠিক কী বোঝাতে চাইছেন, তা তারা বুঝতে পারছিলেন না। ফলে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

একপর্যায়ে বিয়ের পাত্রী সেখানে এসে পরিস্থিতি সামাল দেন। তিনি নিরাপত্তাকর্মীকে বোঝান, ওই অতিথিরা কোরিয়ার বিয়ের প্রচলিত নিয়ম সম্পর্কে জানেন না। এরপর তাদের খাবারের হলে প্রবেশের সুযোগ দেওয়া হয়।

জিজ্ঞাসা জানান, ভারতে সাধারণত বিয়ের অনুষ্ঠানে খাবার খাওয়ার পর নবদম্পতিকে উপহার বা অর্থ দেওয়া হয়। কিন্তু দক্ষিণ কোরিয়ায় নিয়মটি ভিন্ন-আগেই অর্থ বা উপহার দিতে হয়, এরপর খাবার খেতে যেতে হয়। কোরিয়ার এই রীতিকে তিনি বেশ অদ্ভুত বলে উল্লেখ করেছেন। সূত্র: এনডিটিভি

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]