নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও পদযাত্রা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং ‘শ্যামগ্রাম জাগ্রত সংগঠন’-এর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শ্যামগ্রাম বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্যামগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নাগরিক ও সংগঠনের নেতাকর্মীরা।

2026-08-15T17:56:03+06:00
2026-08-15T17:56:03+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও পদযাত্রা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
⏲ ৫:৫৬ পিএম | ১৫ আগস্ট, ২০২৬ | শনিবার
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও পদযাত্রা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এবং ‘শ্যামগ্রাম জাগ্রত সংগঠন’-এর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে শ্যামগ্রাম ইউনিয়ন সচেতন নাগরিক সমাজের উদ্যোগে শ্যামগ্রাম বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্যামগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা কর্মসূচি পালন করেন স্থানীয় সচেতন নাগরিক ও সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় সঞ্চালনা করেন- শ্যামগ্রাম উত্তর-পশ্চিমপাড়া জাগ্রত সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এতে সভাপতিত্ব করেন শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুস্তম আহামেদ।

সভায় বক্তব্য দেন সমাজসেবক শাকিল আহাম্মদ, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী ও ‘শ্যামগ্রাম জাগ্রত সংগঠন’-এর সভাপতি শাহিদ আহাম্মদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মামুন, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী রিফাত সরকার, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন আরাফাত রিমন, শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ইমন আহমেদ ও মো. আলামিন। 

এছাড়া ‘শ্যামগ্রাম জাগ্রত সংগঠন’-এর সদস্যদের মধ্যে মো. মাসুম, মো. কাইয়ুম ও ফারুক মিয়াসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর-প্রেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শ্যামগ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে স্থানীয় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নিরপরাধ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। তারা ‘শ্যামগ্রাম জাগ্রত সংগঠন’-এর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলে শ্যামগ্রাম বাজার থেকে পদযাত্রা বের করেন। পদযাত্রাটি শ্যামগ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার এলাকায় এসে শেষ হয়।

জ/বা

  বিষয়:   দেশজুড়ে  ব্রাহ্মণবাড়িয়া  পদযাত্র 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত