কাপাসিয়ায় উপজেলা যুবদল আহ্বায়কের বাড়িতে পেট্রোল বোমা হামলা, আহত ১

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-08-05T17:15:43+06:00
2026-08-05T17:15:43+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কাপাসিয়ায় উপজেলা যুবদল আহ্বায়কের বাড়িতে পেট্রোল বোমা হামলা, আহত ১
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
⏲ ৫:১৫ পিএম | ৫ আগস্ট, ২০২৬ | বুধবার
কাপাসিয়ায় উপজেলা যুবদল আহ্বায়কের বাড়িতে পেট্রোল বোমা হামলা, আহত ১
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল আলম বুলুর নিজ বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ৫ আগস্ট রাত আনুমানিক ১:০০ টার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে ফরিদুল আলম বুলু আহত হয়েছেন এবং তাঁর বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গভীর রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত ফরিদুল আলম বুলুর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে মুহূর্তে সটকে পড়ে। বোমার আগুনে ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়। আগুন নেভাতে গিয়ে এবং হামলার আঘাতে ফরিদুল আলম বুলু আহত হন। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা'র নেতৃত্বে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় নেতৃবৃন্দ দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

উক্ত আলোচনা সভা ও বৈঠকে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ সহকারী অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এফ এম কামাল হোসেন ফকির, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান বাবুল, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক জহির ফকির, কাপাসিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত