গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-05T16:49:49+06:00
2026-07-05T16:49:49+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
ইসলাম অবমাননার অভিযোগে গুরুদাসপুরে বিক্ষোভ, হিন্দুপাড়ায় পুলিশ মোতায়েন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:৪৯ পিএম 
নাটোরের গুরুদাসপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের পবিত্র স্থান মক্কা ও মদিনা শরিফ নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে শিমুল কর্মকার (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার বেলা ১১টার দিকে গুরুদাসপুর থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে শিমুল কর্মকারের নামে পরিচালিত একটি ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরিফ ও মক্কা শরিফের অবয়ব বিকৃত করে কয়েকটি ছবি পোস্ট করা হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারী স্থানীয় ব্যবসায়ী আবদুল মালেক ও ইমন রহমান বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দ্রুত শাস্তি চাই।

অভিযুক্ত শিমুল কর্মকার পৌর শহরের গুরুদাসপুর মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনার পর তাঁর গ্রামের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্তের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড দুঃখজনক। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]