স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-06-21T13:02:27+06:00
2026-06-21T13:02:27+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
ইতিহাস গড়া ম্যাচে ৪–০ গোলের দাপুটে জয়ে জাপান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:০২ পিএম 
বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে নতুন রেকর্ড গড়েছে জাপান। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে ৪–০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে এসেছে এশিয়ার এই শক্তিশালী দলটি। অন্যদিকে এই পরাজয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তিউনিসিয়াকে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। মাত্র ৩ মিনিটেই এগিয়ে যায় তারা। কেইতো নাকামুরার পাস থেকে দাইচি কামাদার গোলে লিড নেয় ‘ব্লু সামুরাই’রা।

এরপর একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করতে থাকে জাপান। ৩১ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। প্রথমার্ধ শেষ হয় ২–০ ব্যবধানে।


দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে জাপান। হাইড্রেশন ব্রেকের ঠিক আগে জুনইয়া ইতো দুর্দান্ত এক আক্রমণ শেষ করে তৃতীয় গোলটি করেন। এরপর ৮৪ মিনিটে কাইশু সানোর ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন উয়েদা।

এই ম্যাচে জাপান একাধিক ঐতিহাসিক অর্জনের সাক্ষী হয়েছে। বিশ্বকাপের ইতিহাসে ১০০০তম ম্যাচ হিসেবে অনুষ্ঠিত এই খেলায় প্রথমবারের মতো কোনো এশিয়ান দল ৪টি গোল করার কীর্তি গড়েছে তারা।

৪–০ গোলের এই জয়ে শেষ ষোলোতে ওঠার আশা জিইয়ে রাখল জাপান। অন্যদিকে দুই ম্যাচে দুই হারে তিউনিসিয়ার বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]