লালমনিরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-05-23T17:55:58+06:00
2026-05-23T17:55:58+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিরাজগঞ্জে গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৫৫ পিএম 
লালমনিরহাটের কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফারুক হোসেনকে (৩৫) সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর এবং র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের একটি যৌথ আভিযানিক দল ২২ মে রাত ২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার শ্রীখাতা ডারারপাড় এলাকার আজিজুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, লালমনিরহাট জেলার সেশন নং-৯৩/২৩ ও জিআর-৩২৭/২২ (কালীগঞ্জ) মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জ/দি





Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]