রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি (দক্ষিণ) প্রতিনিধি

অপরাধ

2026-05-09T13:51:59+06:00
2026-05-09T13:51:59+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটি (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১:৫১ পিএম 
রাঙ্গামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজে মারিশ্যা জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে হেগেরা চাকমার ওপর ১০-১২ জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এলাকাবাসী জানায়, নিহত হেগেরা চাকমা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সংগ্রাহক (কালেক্টর) হিসেবে পরিচিত ছিলেন।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। সকাল সাড়ে ১০টায় তিনি ঘটনাস্থল থেকে জানান যে, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]