রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ নারী আহত

নিউজ ডেস্ক

অপরাধ

2026-04-17T14:51:51+06:00
2026-04-17T16:53:34+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ নারী আহত
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৬ ৪:৫৩ পিএম
রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ নারী আহত
রাঙ্গামাটির সদর উপজেলার কুতুকছড়ি এলাকায় ইউপিডিএফ নেতা ধর্মসিংহ চাকমাকে গুলি করে হত্রা করেছে দুর্বৃত্তরা। এসময় তার আপন দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ভাগ্যশোভা চাকমা ও কৃপাসোনা চাকমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুতুকছড়ির উপরপাড়া এলাকায় নিজ বাসায় অবস্থানকালে দুর্বৃত্তরা ধর্মসিংহ চাকমাকে গুলি করে। ধর্মসিংহ চাকমা প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

কুতুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কানন চাকমা জানান, স্থানীয়ভাবে জানা গেছে- ২০ জনের অস্ত্রধারী একটি দল ধর্মসিংহের বাড়ির দিকে আসতে দেখে তিনি পালানোর চেষ্টা করেন। দৌঁড়ে পালানোর সময় তাকে গুলি করা হয়। এ সময় তাকে বাঁচাতে গেলে তার দুই বোনও গুলিবিদ্ধ হন। ধর্মসিংহের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা আছে এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে।

ইউপিডিএফের মুখপাত্র অং মারমা বলেন, ধর্মসিংহ সাংগঠনিক কাজে বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। নববর্ষের উৎসব ‘বিজু’ উপলক্ষে তিনি নিজ বাসায় ছিলেন। ভোরে জেএসএস (সন্তু লারমা) দলের অস্ত্রধারীরা তাকে গুলি করে হত্যা করেছে। এ সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ কুতুকছড়িতে অবরোধ পালন করছে এবং কিছুক্ষণ পর প্রতিবাদ সভা করার ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, হাতে গুলিবিদ্ধ দুই নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এদিকে, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ইউপিডিএফ।

রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। মরদেহ পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]