খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

জবাবদিহি ডেস্ক

অপরাধ

2026-04-08T14:04:37+06:00
2026-04-08T14:04:37+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অপরাধ
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ২:০৪ পিএম 
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়িতে নিউটন চাকমা (৪৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নিউটন আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সদস্য। আজ বুধবার (০৮ এপ্রিল) সকালে জেলা সদরের আকবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন রাঙ্গামাটির মগবান ইউনিয়নের মৃত সোনাধন চাকমার ছেলে।

ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নিউটনসহ সংগঠনের দুই সদস্য আকবাড়ি এলাকায় অবস্থান করছিলেন।

এসময় একদল অস্ত্রধারী এসে অতর্কিতভাবে গুলি ছুড়ে পালিয়ে যান। এসময় অপরজন পালিয়ে যেতে পারলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিউটন মারা যান।

এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে সংগঠনটি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।





Advertisement
Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]