জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্যান্য

2026-03-09T13:05:50+06:00
2026-03-10T16:06:54+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অন্যান্য
জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মহনগর দক্ষিণের কমিটি গঠন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৪:০৬ পিএম
মো. শাহাদাত হোসাইন খানকে (আশিক) সভাপতি ও মাসুদ রানাকে (হীরা বাবু) সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগরের (দক্ষিণ) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মেয়াদ দেয়া হয়েছে আগামী তিন বছর।

গতকাল রোববার এক সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ মোঃ আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম (রাজু) এই কমিটিকে অনুমোদন দিয়েছেন।

কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতিরা হলেন, মো. আবুল কাশেম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. জহির রায়হান (পলাশ), মো. কবির আহম্মেদ লিটন, আবিদ আব্বাস, মো. অহিদুল ইসলাম,  মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রহিম হাওলাদার (রানা), মো. শাহানেওয়াজ, মো. আবদুল গফুর ভূঁইয়া, আবুল বাসার, শাহ আলম, মো. ফারুক হোসেন ও মো. মনিরুজ্জামান। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন, মো. সেন্টু শেখ, মো. নাছির উদ্দিন, মো. ফয়সাল আহম্মেদ সোহেল, মো. জাকারিয়া হোসেন, ওবায়েদুর রহমান, মো. সুমন হোসেন, মো. ফারুকুল ইসলাম, মো. নবীউল্লাহ, মো. ইব্রাহীম খলিল রাজা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. শাহরিয়ার কবির নোমান, মো. আবুল কালাম মির্জা ও মো. তাহের সরকারকে (দুলু)।




  বিষয়:   অন্যান্য  জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  কমিটি গঠন 



Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]