বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-22T11:29:30+06:00
2026-08-22T15:32:33+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
‘জলপবন’ নিয়ে হাওরে রুনা খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ৩:৩২ পিএম
‘হালদা’ ও ‘ছিটকিনি’র পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন অভিনেত্রী রুনা খান। ‘জলপবন’ নামের সিনেমাটির শুটিংয়ে বর্তমানে সুনামগঞ্জের হাওর এলাকায় অবস্থান করছেন তিনি।

তরুণ নির্মাতা রাজন তালুকদারের পরিচালনায় সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে চলতি মাসের ১৫ তারিখ থেকে। পুরো মাসজুড়েই হাওর এলাকায় শুটিং চলবে বলে জানা গেছে।

সংবাদমাধ্যমকে রুনা খান বলেন, হাওর অঞ্চলের মানুষের জীবনযাপন ও তাদের অপেক্ষার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘জলপবন’। সিনেমায় ‘নিরালা’ নামের একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি পছন্দ হওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন জানিয়ে অভিনেত্রী আশা প্রকাশ করেন, দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবেন।

‘জলপবন’-এ রুনা খানের সঙ্গে অভিনয় করছেন তরুণ অভিনেতা সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সিনেমার অন্য শিল্পীদের নিয়েও প্রশংসা করেছেন রুনা খান।

এদিকে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ততার মধ্যেই মুক্তির অপেক্ষায় রয়েছে রুনা খান অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র। এর মধ্যে রয়েছে জাহিদ হোসেন পরিচালিত ‘লীলা মন্থন’। এ ছাড়া মাসুদ পথিকের ‘বক’ এবং কৌশিক শংকর দাসের ‘দাফন’ সিনেমা দুটিও মুক্তির প্রস্তুতিতে রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]