বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-22T10:16:29+06:00
2026-08-22T10:16:29+06:00
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
রাজ্জাককে অভিভাবক হারানোর মতোই মনে করেন শাকিব
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:১৬ এএম 
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে হারানোর নয় বছর পূর্ণ হলো। গতকাল শুক্রবার (২১ আগস্ট) ছিল এই বরেণ্য অভিনেতার নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে পৃথিবীর মায়া ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই উজ্জ্বল নক্ষত্র।

প্রয়াণ দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক পোস্টে রাজ্জাককে স্মরণ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে তিনি নায়করাজকে শুধু কিংবদন্তি হিসেবে নয়, চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার অন্যতম আশ্রয় হিসেবে উল্লেখ করেন।

রাজ্জাকের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের স্মৃতিচারণ করে শাকিব খান লেখেন, ‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন। অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো-খুবই ব্যক্তিগত।’

পোস্টে শাকিব আরও লেখেন, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’

সবশেষে নায়করাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে শাকিব খান লেখেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]