লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-08-06T14:28:26+06:00
2026-08-06T14:28:26+06:00
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
লাইফ স্টাইল
প্রশংসাও বাড়াতে পারে মানসিক চাপ, বলছেন বিশেষজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম 
কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি অনেক সময় আত্মবিশ্বাস বাড়ানোর বদলে মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, অনেকেই ব্যর্থতার চেয়ে বেশি ভোগেন অন্যের প্রত্যাশা পূরণ করতে না পারার আশঙ্কায়, যা উদ্বেগ ও মানসিক ক্লান্তি বাড়ায়।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের উদ্বেগে আক্রান্ত ব্যক্তিরা কাজ শেষ হওয়ার পরও বারবার তা যাচাই করেন, ছোট ভুল নিয়েও দুশ্চিন্তায় থাকেন এবং কর্মঘণ্টা শেষে মানসিকভাবে কাজ থেকে বিচ্ছিন্ন হতে পারেন না। প্রশংসা অনেক সময় তাদের কাছে আরও বেশি প্রত্যাশার চাপ তৈরি করে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষ কর্মী হিসেবে পরিচিতি পাওয়ার পর সেই মান ধরে রাখার অদৃশ্য চাপ তৈরি হয়। ফলে স্বাভাবিক ভুলও বড় ব্যর্থতা বলে মনে হতে পারে এবং আত্মবিশ্বাসের জায়গা নেয় উদ্বেগ।

মনোবিজ্ঞানীদের ভাষ্য, এই প্রবণতার শিকড় অনেক ক্ষেত্রে শৈশবের পারিবারিক পরিবেশে থাকে। যেসব পরিবারে সন্তানের মূল্যায়ন মূলত সাফল্য ও ফলাফলের ভিত্তিতে হয়, তাদের আত্মমর্যাদা পরবর্তী জীবনে অন্যের স্বীকৃতির ওপর বেশি নির্ভরশীল হয়ে ওঠে।

বিশেষজ্ঞরা আরও বলেন, অন্যকে হতাশ করার ভয় ব্যর্থতার ভয় বা ‘ইমপোস্টার সিনড্রোম’-এর থেকে ভিন্ন। এটি মূলত সম্পর্ককেন্দ্রিক উদ্বেগ, যেখানে অন্যের আস্থা হারানোর আশঙ্কাই সবচেয়ে বড় বিষয়।

তাদের পরামর্শ, আত্মমর্যাদা যেন শুধু অন্যের প্রশংসার ওপর নির্ভরশীল না হয়। নিজের প্রচেষ্টা, মূল্যবোধ ও বাস্তবসম্মত লক্ষ্যকে গুরুত্ব দেওয়া, নিখুঁত হওয়ার চাপ কমানো, প্রয়োজনমতো বিশ্রাম নেওয়া এবং ব্যক্তিগত সীমারেখা বজায় রাখা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ।

জ/উ






Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]