স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-08-01T19:05:15+06:00
2026-08-01T20:59:29+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
খেলাধুলা
সাফ চ্যাম্পিয়নশিপ
ভারত-পাকিস্তান এক গ্রুপে, বাংলাদেশের গ্রুপে কারা?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম  আপডেট: ০১.০৮.২০২৬ ৮:৫৯ পিএম
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে।

ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে আপাতত বিবেচনার বাইরে রেখে ছয় দল নিয়ে ড্র অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। এ গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে।

অন্যদিকে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। তবে সেপ্টেম্বরের মধ্যে ফিফার নিষেধাজ্ঞা থেকে নেপাল মুক্ত হলে দলটি বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপে চারটি দল থাকবে এবং শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। আর নেপাল নিষেধাজ্ঞামুক্ত না হলে তিন দল নিয়েই গ্রুপপর্ব অনুষ্ঠিত হবে।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০৩ সালে। এরপর দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠে খরা কাটায় লাল-সবুজের প্রতিনিধিরা। এছাড়া ২০১৮ সালের পর এবার আবারও সাফ চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ।

গ্রুপপর্বের ড্র:

গ্রুপ-এ: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল (শর্তসাপেক্ষে)।
গ্রুপ-বি: ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

জ/শা





Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]