কক্সবাজার প্রতিনিধি

অপরাধ

2026-08-01T11:45:47+06:00
2026-08-01T11:45:47+06:00
রবিবার, ২ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ২ আগস্ট ২০২৬
অপরাধ
কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৪৫ এএম 
কক্সবাজারের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শনিবার সকালে র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‍্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে আনা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন সাদা রঙের সেডান গাড়িটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রীর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


র‍্যাবের তথ্য অনুযায়ী, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর বেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি পরিবহন করা হচ্ছিল।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা, জব্দ করা প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জ/উ






Loading...
Loading...
অপরাধ - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]