দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময় পরিবর্তন করলো এনসিপি

নিউজ ডেস্ক

জাতীয়

2026-07-21T12:37:25+06:00
2026-07-21T12:37:25+06:00
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময় পরিবর্তন করলো এনসিপি
নিউজ ডেস্ক
⏲ ১২:৩৭ পিএম | ২১ জুলাই, ২০২৬ | মঙ্গলবার
দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রার সময় পরিবর্তন করলো এনসিপি
অনিবার্য কারণে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় দক্ষিণাঞ্চলের দুটি পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদর এলাকায় নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে সমন্বয়ের মাধ্যমে এসব কর্মসূচির নতুন তারিখ জানানো হবে।

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের অন্যান্য পদযাত্রা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর মধ্যে ২১ জুলাই বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বুধবার (২২ জুলাই) বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরের পদযাত্রাও নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচি চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত