বাংলাদেশ-মালয়েশিয়া ৯ খাতে সহযোগিতায় একমত: মাহদী আমিন

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-22T15:04:15+06:00
2026-06-22T15:04:15+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বাংলাদেশ-মালয়েশিয়া ৯ খাতে সহযোগিতায় একমত: মাহদী আমিন
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩:০৪ পিএম 
বাংলাদেশ-মালয়েশিয়া ৯ খাতে সহযোগিতায় একমত: মাহদী আমিন
বাংলাদেশ ও মালয়েশিয়া বাণিজ্য, বিনিয়োগসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর খাত, শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন, জ্বালানি, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

মাহদী আমিন জানান, এসব খাতে সহযোগিতা জোরদারে মোট ৩৩ দফা সমন্বিত যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। পাশাপাশি সেখানে আটক বাংলাদেশি নাগরিকদের আইনগতভাবে মুক্ত করার বিষয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, উভয় দেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাংলাদেশে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।

এছাড়া সফরে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা পারস্পরিক ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে।

মাহদী আমিন বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]