যুক্তরাষ্ট্রে মহাসড়কে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-06-17T13:11:23+06:00
2026-06-17T13:11:23+06:00
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মহাসড়কে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:১১ পিএম 
যুক্তরাষ্ট্রে মহাসড়কে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

লারেডো পুলিশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা হোসে বায়েজা বলেন, দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে মহাসড়কের দুই দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। তিনি জানান, বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহাসড়কে একটি চলন্ত গাড়ির কাছাকাছি এসে আছড়ে পড়ে।


স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি সড়কের পাশে একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই কয়েকজন যাত্রী বিমানের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা উদ্ধার কাজে সহায়তা করেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আগুন দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং দেখেন কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছেন। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ছিল বলে তিনি উল্লেখ করেন।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিমানটি কেন মহাসড়কে বিধ্বস্ত হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: সিএনএন

জ/উ






Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]