মেট্রোরেলে আজ থেকে নতুন সময়সূচি

নিউজ ডেস্ক

জাতীয়

2026-06-07T10:45:45+06:00
2026-06-07T10:45:45+06:00
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
মেট্রোরেলে আজ থেকে নতুন সময়সূচি
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৪৫ এএম 
মেট্রোরেলে আজ থেকে নতুন সময়সূচি
রাজধানীর যাত্রীসেবা আরও উন্নত করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে উভয় প্রান্তে ট্রেন চলাচলের সময় ২০ মিনিট করে বৃদ্ধি করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এখন থেকে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেন রাত ১০টা ৩০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী সর্বশেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে যাবে।

এর আগে মতিঝিল থেকে শেষ ট্রেন ছাড়ত রাত ১০টা ১০ মিনিটে এবং উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়ত রাত ৯টা ৩০ মিনিটে।

ডিএমটিসিএল জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর আগে প্রায় এক মাস ধরে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ইতিবাচক ফলাফলের ভিত্তিতে নতুন সময়সূচি চালু করা হয়েছে।

তবে প্রাথমিক পর্যায়ে অতিরিক্ত ২০ মিনিট সময়ে মাত্র একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। একটি ট্রেন মতিঝিলের দিকে এবং অপরটি উত্তরার দিকে চলাচল করবে। এ সময় ট্রেনের মধ্যে ১০ মিনিটের ব্যবধান থাকবে।

এদিকে সোমবার থেকে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরা মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড় সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোরেলের সময় বৃদ্ধি রাজধানীবাসীর যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করবে বলে আশা করছে ডিএমটিসিএল।

জ/উ





Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]