আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল নাগাদ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তামিম ইকবালের। এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা। তামিমের সঙ্গী হিসেবে যাচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।
এছাড়া এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আলোচনা হবে কি না সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
জ/বা