সহজেই তৈরি করুন মজাদার কফি ব্রাউনি

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-10-01T21:04:41+06:00
2026-10-01T21:04:41+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
লাইফ স্টাইল
সহজেই তৈরি করুন মজাদার কফি ব্রাউনি
লাইফস্টাইল ডেস্ক
⏲ ৯:০৪ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
বাড়িতে কফি থাকলে শুধু পানীয় হিসেবেই নয়, তা দিয়ে তৈরি করতে পারেন মজাদার নানা ডেজার্ট। এর মধ্যে কফি ব্রাউনি হতে পারে দারুণ একটি পদ। অল্প কিছু উপকরণে এবং খুব বেশি সময় ছাড়াই ঘরেই তৈরি করা যায় সুস্বাদু এই ব্রাউনি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

তৈরি করতে যা লাগবে
কফি-দেড় টেবিল চামচ, ময়দা-১ কাপ, চিনি-১ কাপ, কোকো পাউডার-২ টেবিল চামচ, গলানো বাটার-আধা কাপ, ডিম-২টি, লবণ-সামান্য।

যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি বড় বাটিতে চিনি, ডিম ও গলানো বাটার নিয়ে ভালোভাবে বিট করে নিন। এরপর এর সঙ্গে কফি, ময়দা, কোকো পাউডার ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার কেক তৈরির একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিন। ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিন। এরপর মিশ্রণটি মোল্ডে ঢেলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ৩০ মিনিট বেক করুন।

বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠান্ডা হতে দিন। এরপর পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কফি ব্রাউনি।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত