স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-07-26T18:12:40+06:00
2026-07-26T18:12:40+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলাধুলা
৫৯ বছরে গোল করে ইতিহাস গড়লেন ‘কিং কাজু’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:১২ পিএম 
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুইয়োশি মিউরা। প্রায় চার বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার এই ফুটবলার, যিনি ‘কিং কাজু’ নামেই বেশি পরিচিত।

শনিবার জাপানের জে-লিগের তৃতীয় বিভাগের দল ফুকুশিমা ইউনাইটেডের হয়ে এম্পেরর্স কাপে আইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ৭-০ গোলের জয়ে ৫২তম মিনিটে গোল করেন ৫৯ বছর বয়সী মিউরা। গোলের তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। গোলের পর সতীর্থদের উচ্ছ্বাসে ভেসে যান এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

২০২২ সালের নভেম্বরে সুজুকা পিজির হয়ে এফসি ওসাকার বিপক্ষে গোল করার পর এটিই মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল। যদিও সেই ম্যাচে তার দল পরাজিত হয়েছিল।


জাপানের সাবেক আন্তর্জাতিক এই ফুটবলার বর্তমানে পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুম খেলছেন। ইয়োকোহামা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ থাকলেও ধারে ফুকুশিমা ইউনাইটেডে খেলছেন তিনি। সম্প্রতি ২০২৭ সালের জুন পর্যন্ত নিজের চুক্তিও নবায়ন করেছেন।

গত ডিসেম্বরে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেওয়া মিউরা চলতি মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ৬০ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ফুটবলকে বিদায় বলার কোনো পরিকল্পনা নেই। সর্বশেষ গোলটি সেই লক্ষ্যেই তার দৃঢ় প্রত্যয়ের আরেকটি উদাহরণ হয়ে থাকল।

বিশ্বের অন্যতম দীর্ঘায়ু জনগোষ্ঠীর দেশ জাপানের এই কিংবদন্তি ফুটবলার বয়সের সীমাকে চ্যালেঞ্জ জানিয়ে এখনও পেশাদার ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন।

জ/উ






Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]