তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-06-13T18:29:55+06:00
2026-06-13T18:29:55+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
প্রযুক্তি
এআই ব্যবহার করে কোটি ডলারের সাইবার প্রতারণা, মামলা করল গুগল
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:২৯ পিএম 
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামে পরিচিত একটি চীনা সাইবার অপরাধী নেটওয়ার্ক ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে বিপুলসংখ্যক ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নিয়েছে।

গুগলের অভিযোগপত্রে বলা হয়েছে, চক্রটি ৯ হাজারের বেশি ভুয়া ওয়েবসাইট এবং ১০ লাখেরও বেশি প্রতারণামূলক ডোমেইন ব্যবহার করে অনলাইন জালিয়াতির কার্যক্রম পরিচালনা করেছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে ২৫ লাখের বেশি ভুয়া বার্তা পাঠানো হয়, যেখানে গুগলসহ বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে।

প্রতারকরা এসব বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করিয়ে পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য এবং অন্যান্য সংবেদনশীল আর্থিক তথ্য সংগ্রহ করত। গুগলের দাবি, এই কার্যক্রমে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে পরিচালিত এই প্রতারণামূলক কার্যক্রমে অন্তত ৩৮ লাখ ৭০ হাজারের বেশি ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে। সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

গুগলের মতে, এআই প্রযুক্তির সাহায্যে অপরাধীরা খুব অল্প সময়ের মধ্যে আসল ওয়েবসাইটের সঙ্গে প্রায় হুবহু মিল থাকা ভুয়া সাইট তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে অনেক ব্যবহারকারী সেগুলোকে বৈধ মনে করে নিজেদের গুরুত্বপূর্ণ তথ্য সেখানে প্রদান করেছেন।

মামলায় প্রতারণা, কপিরাইট লঙ্ঘন এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে। গুগল আদালতের কাছে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি অভিযুক্ত নেটওয়ার্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তি ব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধের মধ্যে এটি অন্যতম বড় ঘটনা। তারা সতর্ক করে বলেছেন, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের অচেনা লিংক, বার্তা ও ওয়েবসাইট ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে যথাযথ যাচাই করা জরুরি।

জ/উ






Loading...
Loading...
প্রযুক্তি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]