স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-04-12T11:25:53+06:00
2026-04-12T11:25:53+06:00
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
বাংলা English
রবিবার, ১৬ আগস্ট ২০২৬
Advertisement
খেলাধুলা
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ মাবিয়া, করবেন আপিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:২৫ এএম 
ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন বাংলাদেশের তারকা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এতে দুই বছরের জন্য তাকে ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবে নিজেকে নির্দোষ দাবি করে এই শাস্তির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন মাবিয়া।  

গত বছরের সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ঘটনার সূত্রপাত। গেমস শুরুর আগে ২৯ অক্টোবর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে মাবিয়ার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ‘ফুরোসেমাইড’ ও ‘ক্যানরেনোন’-এর উপস্থিতি পাওয়া যায়, যা মূলত শরীর থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়ার কাজ করে।

সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) মাবিয়াকে দুই বছরের জন্য ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করেছে। গত বৃহস্পতিবার (৯ এপ্রিল)  নিষেধাজ্ঞার চিঠি পেয়েছেন মাবিয়া। 


এমন শাস্তির খবরে হতাশ হলেও ভেঙে পড়ছেন না মাবিয়া। নিজেকে নির্দোষ দাবি করে ইত্তেফাক ডিজিটালকে তিনি বলেন, ‘আমি হাঁটুর ব্যথার জন্য ওষুধ খেয়েছিলাম। বিওএ থেকে আমাদের সব সময় বলা হয়, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কিছু না খেতে। আমি ডাক্তারের পরামর্শ মেনেই খেয়েছি। আমি গোপনে কিছু খাইনি।’

এই শাস্তির বিরুদ্ধে আপিল করবেন কি না এমন প্রশ্নে মাবিয়া বলেন, ‘অবশ্যই আমি আপিল করবো। আমি অবৈধ কিছু করি নাই। আমার কাছে সব প্রমাণ আছে। আমি মিথ্যা দায় কেন নেব। আমি অবশ্যই আপিল করবো।’ 

২০১২ সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করেন মাবিয়া। তার নামের পাশে রয়েছে আন্তর্জাতিক পাঁচটি স্বর্ণ। ২০১৬ ও ২০১৯ এসএ গেমসে টানা দুবার গোল্ড জেতেন এই ভারোত্তোলক।

জ/উ





Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]