জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

শিক্ষা

2026-02-24T12:52:44+06:00
2026-02-24T12:52:44+06:00
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত চলতে থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশীদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ‌‌‘দুই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধান চলমান আছে। অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে বলে বিশ্বস্ত সূত্রে খবর এসেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের অর্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।’


২০১৩ সালের ৬ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে প্রথমবার দায়িত্বে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক হারুন-অর-রশীদ। পরে তাকে এই দায়িত্বে চার বছর পর আবারও আনা হয় ২০১৭ সালে।

পরবর্তীতে ২০২১ সালের ৫ মার্চ তার দ্বিতীয় মেয়াদের সময়কাল শেষ হয়। ২০২১ সালের মে মাসে মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট তিনি পদত্যাগ করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]