ইফতারের পরপরই ধূমপানে বাড়ে স্ট্রোকের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

লাইফ স্টাইল

2026-02-23T14:00:59+06:00
2026-02-23T14:00:59+06:00
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
লাইফ স্টাইল
ইফতারের পরপরই ধূমপানে বাড়ে স্ট্রোকের ঝুঁকি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০০ পিএম 
ইফতারের পরপরই ধূমপানে বাড়ে স্ট্রোকের ঝুঁকি
ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এ কথা সবারই জানা। নিয়মিত ধূমপায়ীরাও বিষয়টি স্বীকার করেন। তবে রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সঙ্গে সঙ্গেই সিগারেট ধরানোর অভ্যাস স্বাভাবিক সময়ের তুলনায় বেশি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

দীর্ঘ সময় না খেয়ে থাকায় শরীরে রক্তে শর্করার মাত্রা কমে যায় এবং পানিশূন্যতা দেখা দিতে পারে। এ সময় শরীরের কোষগুলো পুষ্টি ও অক্সিজেনের অপেক্ষায় থাকে। এমন অবস্থায় ধূমপান করলে শরীর একদিকে পুষ্টির চাহিদা অনুভব করে, অন্যদিকে বিষাক্ত ধোঁয়ার প্রভাবের মুখে পড়ে-যা নানা জটিলতার ঝুঁকি বাড়ায়।

চিকিৎসাবিজ্ঞান অনুযায়ী, ইফতারের পরপরই ধূমপান করলে কয়েক ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে-

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা
দীর্ঘ সময় না খেয়ে থাকার পর হঠাৎ নিকোটিন শরীরে প্রবেশ করলে রক্তনালী সংকুচিত হতে পারে এবং রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা জানান, ধূমপান হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম বড় কারণ। নিকোটিন তাৎক্ষণিকভাবে হৃদ্স্পন্দন ও রক্তচাপ বাড়িয়ে দেয়, যা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য বিপজ্জনক হতে পারে।


অক্সিজেন সরবরাহ কমে যায়
ইফতারের পর শরীরের কোষগুলোতে অক্সিজেনের চাহিদা বেশি থাকে। কিন্তু ধূমপানের ফলে কার্বন মনোক্সাইড রক্তে মিশে অক্সিজেন পরিবহন কমিয়ে দেয়। এতে শরীর দুর্বল হয়ে পড়তে পারে এবং হৃদ্‌স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে।

পাকস্থলীতে অস্বস্তি
খালি পেটে ধূমপান করলে নিকোটিন ও টার পাকস্থলীর আস্তরণকে উত্তেজিত করে। এতে অ্যাসিড নিঃসরণ বেড়ে অম্বল, গ্যাস্ট্রাইটিস বা হজমের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ধূমপান পরিপাকতন্ত্রের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে।

মস্তিষ্কে বিরূপ প্রতিক্রিয়া
সারাদিন নিকোটিন ছাড়া থাকার পর হঠাৎ ধূমপান করলে শরীরে দ্রুত নিকোটিন প্রবেশ করে। এতে মাথা ঘোরা, বমিভাব বা অস্বস্তি দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এটিকে নিকোটিনের আকস্মিক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করা হয়। দীর্ঘ সময় বিরতির পর ধূমপান করলে কিছু মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা বা সাময়িক অচেতনতার ঘটনাও ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইফতার শরীরকে পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সময়। ঠিক তখন ধূমপান শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করে। তাই রমজানকে ধূমপান ছাড়ার শুরু হিসেবে নেওয়া গেলে আধ্যাত্মিক লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যগত উপকারও মিলবে।

জ/ই





Advertisement
Loading...
Loading...
লাইফ স্টাইল - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]