বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

অনলাইন ডেস্ক

খেলাধুলা

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের কাঁধে উঠতে যাচ্ছে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব। তবে সেটি আসন্ন বিশ্বকাপের পর। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

2026-02-21T21:49:15+06:00
2026-02-21T21:49:15+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম 
বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের কাঁধে উঠতে যাচ্ছে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব। তবে সেটি আসন্ন বিশ্বকাপের পর। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।

দাবি করা হচ্ছে, ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)-এর সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন জিদান। বর্তমান কোচ দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন তিনি। দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ফ্রান্স এবং ২০২২ বিশ্বকাপে হয়েছিল রানার্সআপ।


স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে ইস্তফা দেন ২০২১ সালে। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে জেতেন বিশ্বকাপ। ২০০৬ বিশ্বকাপে হন রানার্সআপ। ইতালির বিপক্ষে সেই আসরের ফাইনালে লাল কার্ড দেখায় ঘটনাটি বিশেষভাবে আলোচিত হয়েছিল।

এর আগে ফরাসি জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের কথাও প্রকাশ করেছিলেন তিনি। গত বছর এক অনুষ্ঠানে জিদান বলেছিলেন, ‘আমি নিশ্চিতভাবে আবার কোচিংয়ে ফিরবো। এখনই হবে এমনটা বলছি না, তবে একদিন জাতীয় দলকে কোচিং করানোই আমার ইচ্ছা।’

২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার ৪ বছর পর ২০১০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন। প্রথমে রিয়াল মাদ্রিদের সাবেক কোচ হোসে মরিনহোর উপদেষ্টা হিসেবে কাজ করেন। এর বছর ছয়েক পর রাফায়েল বেনিতেজ এর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেন রিয়ালের প্রধান কোচের।

২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২১, এই দুই মেয়াদে তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করেন। প্রথম মেয়াদে তিন বছরে ‘লস ব্লাঙ্কোস’ পাঁচটি ইউরোপীয় শিরোপা জেতে, যার মধ্যে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও ছিল।

রিয়াল মাদ্রিদই তার কোচিং ক্যারিয়ারের একমাত্র সিনিয়র দল। দুই মেয়াদ মিলিয়ে ক্লাবটির হয়ে তিনি ১১টি বড় শিরোপা জেতেন। ২০২১ সালের ২৭ মে দায়িত্ব ছাড়েন তিনি। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।




  বিষয়:   খেলাধুলা  ফুটবল  ফ্রান্স  জিদান 



Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]