বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দেশজুড়ে

দিনাজপুরের বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

2026-10-12T18:05:53+06:00
2026-10-12T18:05:53+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
⏲ ৬:০৫ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
বিরল (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরলে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে রচনা প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে বিরল উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার ও উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোসাঃ সামিউন বাসিরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মাহফুজা বেগম, বিরল প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


  বিষয়:   দিনাজপুর  র‍্যালি  সভা  বিতরণ  প্রতিযোগিতা  উদযাপন 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত