পাঁচবিবিতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-11T16:03:35+06:00
2026-10-11T16:03:35+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পাঁচবিবিতে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৪:০৩ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহ আলম, পাঁচবিবি পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ের এজিএম তিতাস হোসেন এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ বাপ্পী।

এ ছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার বিভাগের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচবিবি পৌরসভায় ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি এবং আওলাই ইউনিয়নে ৩টি পূজামণ্ডপ রয়েছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত