নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-06T12:03:29+06:00
2026-10-06T12:03:29+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ১২:০৩ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ শিশু একাডেমি এবং বিভিন্ন শিশু সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের সুষ্ঠু বিকাশ, মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সমাজের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিটি শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি শিশু নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, নিজের স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয় সুযোগ পাবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত