রাজাপুরে বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জামাল

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

দেশজুড়ে

2026-07-02T15:53:44+06:00
2026-07-02T15:53:44+06:00
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজাপুরে বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জামাল
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৫৩ পিএম 
রাজাপুরে বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি জামাল
ঝালকাঠীর বড়ইয়া ইউনিয়নে বিষখালী নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। পরিদর্শন শেষে ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় বড়ইয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো), ঝালকাঠী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এবং কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠীর নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশা।

আলোচনা সভায় বিষখালী নদীর অব্যাহত ভাঙনের ফলে স্থানীয় মানুষের দুর্ভোগ, বসতবাড়ি, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নদীভাঙন রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]