দশমিনায় ৫ মামলার আসামি মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও নগদ ২১ হাজার টাকা জব্দ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-06T14:58:38+06:00
2026-06-06T14:58:38+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
দশমিনায় ৫ মামলার আসামি মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও নগদ ২১ হাজার টাকা জব্দ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ২:৫৮ পিএম 
দশমিনায় ৫ মামলার আসামি মাদক কারবারি গ্রেপ্তার, গাঁজা ও নগদ ২১ হাজার টাকা জব্দ
দশমিনা উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলাসহ মোট পাঁচ মামলার আসামি মো. হানিফ ফকির (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দশমিনা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারের পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হানিফ ফকির বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় গোপালদী গ্রামের মৃত মোতার ফকিরের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। সঙ্গীয় ফোর্সসহ বড় গোপালদী বাজারের পাগলার মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় হানিফ ফকিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২১ হাজার ২০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, হানিফ ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার (৬ জুন) সকাল ১১টায় গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]