মগড়া নদীর ভাঙনে সড়ক বিলীন, দুর্ভোগে পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ

নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে

2026-06-03T17:46:34+06:00
2026-06-03T17:46:34+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মগড়া নদীর ভাঙনে সড়ক বিলীন, দুর্ভোগে পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ
নেত্রকোণা প্রতিনিধি
⏲ ৫:৪৬ পিএম | ৩ জুন, ২০২৬ | বুধবার
মগড়া নদীর ভাঙনে সড়ক বিলীন, দুর্ভোগে পাঁচ গ্রামের ১০ হাজার মানুষ
নেত্রকোণার রৌহা ইউনিয়নের কচুডুয়ারি গ্রামে মগড়া নদীর তীব্র ভাঙনে প্রায় এক কিলোমিটার ইটের সলিং করা সড়কের বিভিন্ন জায়গায়  নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে ওই সড়কটি বর্তমানে সম্পূর্ণভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে আশপাশের অন্তত পাঁচ গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় খাদ তৈরি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অস্তিত্বই নেই। জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ছোট যানবাহন চলাচল করছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এই সড়কটি দিয়ে কার্লি, কচুডুয়ারি, বাহাদুরপুর, চরপাড়া ও বন্দেরপাড়া গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করতেন। স্থানীয়দের ভাষ্য, কৃষিপ্রধান এই অঞ্চলে উৎপাদিত ধান, সবজি ও অন্যান্য কৃষিপণ্য বাজারজাত করতে এখন বড় ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে নির্মাণসামগ্রী পরিবহনেও বেড়েছে খরচ ও ভোগান্তি।

এ ছাড়া বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অনেকেই নিয়মিত ক্লাসে যেতে পারছে না।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি পুনর্নির্মাণ ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান বলেন, ভাঙনের বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হবে এবং  দ্রুত সময়ের মধ্যে সমস্যা  সমাধানের চেষ্টা করা হবে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত