গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে নকলের দায়ে এক বছরের জন্য বহিষ্কার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-23T17:18:54+06:00
2026-04-23T21:22:42+06:00
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে নকলের দায়ে এক বছরের জন্য বহিষ্কার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:১৮ পিএম  আপডেট: ২৩.০৪.২০২৬ ৯:২২ পিএম
গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীকে নকলের দায়ে এক বছরের জন্য বহিষ্কার
নাটোরের গুরুদাসপুরে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে মো. ওমর ফারুক নামের এক পরীক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গুরুদাসপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পরীক্ষার্থী বঙ্গবন্ধু কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ওমর ফারুকের কাছ থেকে হাতে লেখা নকল উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে কেন্দ্রের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে পরীক্ষার নীতিমালা ভঙ্গের দায়ে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।

কেন্দ্র সচিব লিপি রানী সরকার বলেন, “সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। কোনো পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। শৃঙ্খলা রক্ষার স্বার্থেই এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।”

এ সময় পরীক্ষাকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। তাঁর উপস্থিতিতেই কেন্দ্র কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরীক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ শিক্ষাব্যবস্থার মান, শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]