বেনাপোলে শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের লাল-সবুজের পতাকা

বেনাপোল প্রতিনিধি

দেশজুড়ে

2026-04-04T13:58:27+06:00
2026-04-04T13:58:27+06:00
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বেনাপোলে শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের লাল-সবুজের পতাকা
বেনাপোল প্রতিনিধি
⏲ ১:৫৮ পিএম | ৪ এপ্রিল, ২০২৬ | শনিবার
বেনাপোলে শুন্যরেখায় ১৩০ ফুট সুউচ্চ মাস্তুল, সীমান্তে উড়বে গৌরবের লাল-সবুজের পতাকা
সীমান্তের ওপার-এপার পেরিয়ে এবার আকাশ ছুঁতে যাচ্ছে বাংলাদেশের গর্বের প্রতীক লাল-সবুজের পতাকা। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের শুন্যরেখায় নির্মিত হয়েছে দেশের সর্বোচ্চ ১৩০ ফুট উচ্চতার ফ্ল্যাগস্ট্যান্ড। যা এখন বেনাপোল সীমান্তজুড়ে সাধারণ মানুষের নতুন এক আবেগ, গৌরব আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে দৃশ্যমান হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৬টায় সূর্য ডোবার প্রহরে, দক্ষ কারিগরদের নিপুণ হাতে ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ায় এই বিশাল পতাকাস্তম্ভ বা সুউচ্চ মাস্তুল। উৎসুক জনতার ভিড়ে সীমান্ত এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। মুহূর্তটি ঘিরে সেখানে জড়ো হওয়া মানুষের চোখে-মুখে ছিল বিস্ময়, গর্ব আর এক ধরনের অদৃশ্য আবেগের ঢেউ-যেন সীমান্তের বাতাসেও বইছিল দেশপ্রেমের রুদ্রশ্বাস। 


বেনাপোল পৌরসভার উদ্যোগে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ফ্ল্যাগস্ট্যান্ডের ঠিকাদার ইসাহক মিয়া জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উদ্বোধনের পর দিনের বেলায় দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়বে এই লাল-সবুজের পতাকা।

তিনি বলেন, বেনাপোল জিরোপয়েন্ট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ওপারে ভারতের পেট্রাপোলে দীর্ঘদিন ধরেই ১০০ ফুট উঁচু মাস্তুলে তাদের পতাকা উড়তে দেখা যায়। আমাদের পক্ষেও তেমন একটি প্রতীকী স্থাপনার প্রয়োজন ছিল। তরুণ প্রজন্মের দাবি পূরণ করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এর আগে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্টে, যার উচ্চতা ১১৭ ফুট।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত