টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-01-23T17:39:29+06:00
2026-01-23T17:39:29+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাত বোমা ও মাদক উদ্ধার, আটক ৩৫
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম 
গাজীপুরের টঙ্গীর দুটি বস্তিতে অভিযান চালিয়ে ৩৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৩ টার দিকে যৌথ বাহিনীর দুটি দল টঙ্গীর এরশাদনগর বস্তি ও হাজি মাজার বস্তিতে একযোগে অভিযান চালায়।
অভিযান শেষে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর হাজি মাজার বস্তিতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।


সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, শুক্রবার ভোরে যৌথ বাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা বড়ি, দুটি দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের বিশৃঙ্খলা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও থানা পুলিশ মিলে টঙ্গীর দুটি বস্তিতে অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও তিনটি হাতবোমা জব্দ করা হয়েছে।

পরে আটককৃতদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে মামলা শেষে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।




  বিষয়:   দেশজুড়ে  টঙ্গী  মাদক উদ্ধার  আটক 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]