হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালালেন এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি

দেশজুড়ে

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অভিযানে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

2026-10-17T14:30:42+06:00
2026-10-17T14:30:42+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালালেন এমপি খোকন
মাদারীপুর প্রতিনিধি
⏲ ২:৩০ পিএম | ১৭ অক্টোবর, ২০২৬ | শনিবার
মাদারীপুর প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অভিযানে উপজেলা প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন,"পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার আগে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। জনগন সচেতন হলে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলবে না, ফলে পরিবেশদূষণও কমবে। রোগবালাই প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান এমপি।

অভিযানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে হাসপাতাল এলাকার পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

  বিষয়:   মাদারীপুর  অভিযান  পরিবেশদূষণ  জনসচেতনতা  হাসপাতাল  ডেঙ্গু 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত