চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব মাস্টারের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা

নেত্রকোনা প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-15T20:50:25+06:00
2026-10-15T20:50:25+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব মাস্টারের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা
নেত্রকোনা প্রতিনিধি
⏲ ৮:৫০ পিএম | ১৫ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
নেত্রকোনা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব মাস্টারের সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে ৫ নম্বর আমতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মাস্টারের সমর্থনে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেন।

পাঁচ নম্বর আমতলা ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা আব্দুর রব মাস্টারের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

শোভাযাত্রা শেষে বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব মাস্টার বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এলাকায় তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি। মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে এবং জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করার কারণে আমি নির্যাতনের শিকার হয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনগণ যদি আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করে, তাহলে এলাকার সার্বিক উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করব, ইনশাআল্লাহ।’

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত