পঞ্চগড়ে সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় প্রতিনিধি

দেশজুড়ে

পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ (উইনসেরেক্স) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ বিজিবি)।

2026-10-14T18:01:30+06:00
2026-10-14T18:01:30+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
পঞ্চগড়ে সীমান্তে ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক
পঞ্চগড় প্রতিনিধি
⏲ ৬:০১ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
ছবি- পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ (উইনসেরেক্স) এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৮ বিজিবি)।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে পঞ্চগড় ব্যাটালিয়নের অধীনস্থ মিস্ত্রিপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের অভ্যন্তরে পাটসিঁড়ি নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ কাদেরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার বগাডাঙ্গা গ্রামের মৃত মমির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসের নির্দেশনায় এই অভিযান চালানো হয়। মিস্ত্রিপাড়া বিওপির হাবিলদার মোঃ সোহেল রানার নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪১৭/৬-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাদেরুল ইসলামকে তল্লাশি করে ১০০ মিলি লিটারের ৮০ বোতল ভারতীয় 'WINCEREX COUGH SYRUP' উদ্ধার করা হয়। 

বিজিবির হিসাব মতে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩২ হাজার টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(১) এর সারণি ১৪(গ) মোতাবেক মামলা দায়ের করে পঞ্চগড় সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তরুণ সমাজ ও দেশকে মাদকের হাত থেকে রক্ষা করতে সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  পঞ্চগড়  মাদক  বিজিবি  আটক 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত