স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার নামে অবৈধ সম্পদের সন্ধান, ৩ মামলা দুদকের

নিউজ ডেস্ক

দেশজুড়ে

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন এবং বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে সংস্থাটি।

2026-10-14T09:23:32+06:00
2026-10-14T09:23:32+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার নামে অবৈধ সম্পদের সন্ধান, ৩ মামলা দুদকের
নিউজ ডেস্ক
⏲ ৯:২৩ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, তাঁর স্ত্রী ও ছেলের নামে ৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন এবং বৈধ আয়ের উৎস ছাড়াই বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস। তিনি জানান, সোমবার বিকেলে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাগুলো করেন। মঙ্গলবার সকালে আদালতে মামলার কপি জমা দেওয়া হয়।

আবদুল কাদের মির্জা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ওবায়দুল কাদেরের ছোট ভাই।

দুদক সূত্রে জানা গেছে, আবদুল কাদের মির্জার নামে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী আখতার জাহান বকুলের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে সংস্থাটি। আর তাঁদের ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকের নামে পাওয়া গেছে ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, আবদুল কাদের মির্জা ১৯৯৯ থেকে ২০০১ সাল এবং ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে ক্ষমতার অপব্যবহার করে তিনি সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তাঁর স্ত্রী আখতার জাহান বকুল গৃহিণী। তাঁর বৈধ আয়ের কোনো উৎস না থাকা সত্ত্বেও নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

অনুসন্ধানকারী কর্মকর্তা ও মামলার বাদী চিন্ময় চক্রবর্তী বলেন, কমিশনের অনুমোদনের পর তিনটি মামলা করা হয়েছে। তদন্তে এ ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জ/শা 

  বিষয়:   দেশজুড়ে  কাদের মির্জা  অবৈধ সম্পদ  দুদক 

Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত