যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানিয়েছে সরকার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

2026-10-14T08:45:44+06:00
2026-10-14T08:45:44+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা জানিয়েছে সরকার
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৪৫ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে ধরতে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বিদেশের মাটিতে তাঁকে হয়রানির ঘটনায় মন্ত্রণালয় তীব্র নিন্দা জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও দেশের নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। তাঁদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সরকার।

জ/শা

  বিষয়:   ড. মুহাম্মদ ইউনূস  হেনস্তা  সরকারের নিন্দা 

Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত