আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউড ও শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যে এবার অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে বিচ্ছেদের খবর ছড়িয়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তিনি আলাদা থাকছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সাবিলা নূর বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

2026-10-14T08:34:39+06:00
2026-10-14T08:34:39+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
বিনোদন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
বিনোদন ডেস্ক
⏲ ৮:৩৪ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ঢালিউড ও শোবিজ অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যে এবার অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে বিচ্ছেদের খবর ছড়িয়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে তিনি আলাদা থাকছেন বলে বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে সাবিলা নূর বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবর আলোচনায় আসে। এর মধ্যেই সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

শোবিজসংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, চলতি বছর মুক্তি পাওয়া সাবিলা অভিনীত সিনেমা ‘রকস্টার’-এর শুটিংয়ের সময় সিনেমাটির ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) আবদুল মামুনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। কাজের সূত্রে গড়ে ওঠা পরিচয় পরবর্তী সময়ে আরও গভীর হয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। তবে এসব দাবির বিষয়ে সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সূত্রগুলোর দাবি, এ নিয়ে সাবিলার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে দূরত্ব তৈরি হয়েছে। স্বামী নেহাল সুনন্দ তাহেরের কাছ থেকে তিনি বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন বলেও খবর ছড়িয়েছে। এ পরিস্থিতি তাঁদের সম্পর্কে বিচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে বলে আলোচনা চলছে।

এদিকে, অভিনেতা শাকিব খানের সঙ্গেও সাবিলা নূরের ব্যক্তিগত ঘনিষ্ঠতা তৈরি হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে শাকিব খানের ঘনিষ্ঠজনদের দাবি, সাবিলার সঙ্গে তাঁর সম্পর্ক পেশাগত পরিসরেই সীমাবদ্ধ। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে শাকিব খানের বক্তব্য পাওয়া যায়নি।

সাবিলা নূরের দাম্পত্য সম্পর্ক, আলাদা থাকার খবর কিংবা নতুন সম্পর্কের গুঞ্জন—কোনোটির বিষয়েই অভিনেত্রী বা তাঁর পরিবারের কোনো সদস্য সরাসরি মন্তব্য করেননি। এ বিষয়ে সাবিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। বন্ধুত্বের সম্পর্ক থেকে একসময় তাঁরা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন।

জ/শা


  বিষয়:   ঢালিউড  অভিনেত্রী  সাবিলা নূর 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত