অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনা দুঃখজনক। এমন ঘটনা শুধু সন্ত্রাসীরাই ঘটাতে পারে।
সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) গাম্বিয়ার করা মামলায় ইতিবাচক ফলাফলের আশা করছে বাংলাদেশ।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছিলেন, বিদেশে ড. মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার।
জ/উ