সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-12T17:08:43+06:00
2026-10-12T17:08:43+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:০৮ পিএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারা দেশে এলপি গ্যাসের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।

ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে এলপি গ্যাসের সব দোকান বন্ধ থাকবে।

এর আগে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

তবে সরকার নির্ধারিত এই দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত