ঢাকা-রিয়াদ রুটে হুথি হামলার শঙ্কায় ৯ ফ্লাইট বাতিল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটে মোট ৩ হাজার ১২ জন যাত্রী ছিলেন।

2026-10-12T11:09:43+06:00
2026-10-12T11:09:43+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
ঢাকা-রিয়াদ রুটে হুথি হামলার শঙ্কায় ৯ ফ্লাইট বাতিল
জবাবদিহি ডেস্ক
⏲ ১১:০৯ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ধারাবাহিক হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটে মোট ৩ হাজার ১২ জন যাত্রী ছিলেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকা পোস্টকে জানিয়েছে, হুথি হামলার কারণে শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৯টি ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

এর আগে রোববার হুথিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়।

সর্বশেষ রোববার রাতে চালানো হামলায় অন্তত একজন পাকিস্তানি নাগরিক নিহত এবং ১১ জন আহত হয়েছেন।

গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত পাঁচবার হামলা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।

হুথিরা ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানও লক্ষ্য করে হামলা চালায়। ওই হামলায় পাইলটের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। এ সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দরকে অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে হুথিরা।

এর আগে হুথিরা সতর্ক করে বলেছিল, কোনো বিমান সংস্থা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে বিমান চলাচল করলে তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে। এর পর গত শনিবার রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটে।

জ/শা 


  বিষয়:   ঢাকা-রিয়াদ  বিমানবন্দর  হুথি হামলা  ফ্লাইট বাতিল 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত