সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-11T16:36:52+06:00
2026-10-11T16:36:52+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সুভাস্তু ডেভেলপমেন্টের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৩৬ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
গ্রাহকের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে আবাসন প্রতিষ্ঠান সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালকদের অবৈধ সম্পদের বিষয়টিও খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আজ রোববার (১১ অক্টোবর) দুদকের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শত শত গ্রাহকের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে। গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার পর ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও কমিশনে জমা পড়েছে।

অভিযোগগুলো খতিয়ে দেখতে ইতোমধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। এ ছাড়া অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করতে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। তবে অনুসন্ধান এখনো প্রক্রিয়াধীন। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত