সীতাকুণ্ড ও মীরসরাই সাংবাদিক উন্নয়ন সংস্থার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-11T16:00:12+06:00
2026-10-11T16:00:12+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সীতাকুণ্ড ও মীরসরাই সাংবাদিক উন্নয়ন সংস্থার অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
⏲ ৪:০০ পিএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা কমিটির যৌথ উদ্যোগে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার এলকে সিদ্দিক স্কয়ার হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুর আলম জহুর। তিনি নবগঠিত সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা কমিটির সদস্যদের অভিনন্দন জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কমিটির সহসভাপতি আনোয়ার আজিম ও সাধারণ সম্পাদক আরকে হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি কেএম রুবেল। এ ছাড়া ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসাইন এবং নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর ও বিশিষ্ট সাংবাদিক এরফানুল হক নাহিদ। তাঁরা সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ নিজামী, সীতাকুণ্ড পৌরসভার জামায়াতের সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী, পরিবহন ও কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের নেতা আনোয়ার হোসেন, সীতাকুণ্ডের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহরম আলী, সাংবাদিক ও কলামিস্ট মো. জামশেদ আলম, বিডি টুয়েন্টিফোর লাইফের সম্পাদক সম্রাট, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অধরা এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ফোরকান সিকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সাবেক ছাত্রনেতা সদরুল ইসলাম, মো. শহিদুল আলম, ফিয়ার আহমেদ পিয়ারু, স্বেচ্ছাসেবক দলের নেতা বশির, বিশিষ্ট ব্যবসায়ী জসীমউদ্দীন, মীরসরাইয়ে মাই টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক সরেজমিন বার্তার মীরসরাই প্রতিনিধি মো. নয়ন, দৈনিক ঘোষণার সীতাকুণ্ড প্রতিনিধি হাসান তারেক, দৈনিক আজকের খবরের আনোয়ার হোসেন, দৈনিক জবাবদিহির সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ হোসেন, দৈনিক আজকের দর্পণের সীতাকুণ্ড প্রতিনিধি আওরঙ্গজেব রাজু, দৈনিক জনবাণীর জয়নাল আবেদীন, মাস্টার সোলেমান এবং যুবদল নেতা নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলা কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। তাঁরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত