মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

2026-10-09T10:59:58+06:00
2026-10-09T10:59:58+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ১০:৫৯ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

অঙ্গরাজ্যটির জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক। ওই অপ্রাপ্তবয়স্ক কারাগারে একজনের সঙ্গে দেখা করতে এসেছিল। এ ঘটনায় আহত ১৬ জনই বন্দি।

সংঘর্ষের পর কারাগারে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। তাঁদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। এসব গোষ্ঠীর মধ্যে বিরোধের কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এসব অঙ্গরাজ্যের মধ্যে সিনালোয়াও রয়েছে।

তবে কারাগারে সংঘটিত এই সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ বিরোধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: এএফপি

জ/শা



  বিষয়:   মেক্সিকো  কারাগারে সংঘর্ষ  নিহত 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত