দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদীকে

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আলোচিত সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাঁর বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।

2026-10-09T10:16:09+06:00
2026-10-09T10:16:09+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদীকে
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:১৬ এএম | ৯ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার আলোচিত সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাঁর বিদেশযাত্রায় বাধা দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাহদী হাসানকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিদেশ ভ্রমণের বিষয়ে তাঁর ওপর আপত্তি রয়েছে বলেও জানান তাঁরা।

এদিকে, মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।

মাহদীর দাবি, সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাঁকে বিদেশযাত্রা থেকে বিরত রাখা হয়েছে। এ সময় দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেয় পুলিশ। পরে তিনি বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

জ/শা

Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত