আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-06T17:57:20+06:00
2026-10-06T17:57:20+06:00
বুধবার ● ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
আবরার হত্যা ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৫৭ পিএম | ৬ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আলোচিত এ হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হলেও মামলাটির এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে মামলাটি আপিল বিভাগে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাত বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছিল।

অ্যাটর্নি জেনারেল বলেন, হত্যা মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে মামলাটির চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার জন্য রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে চেষ্টা থাকবে।

আলোচিত এ মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

তবে বিচারিক আদালতে ২৫ আসামির সাজা হলেও রায়ের সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে মামলাটি আপিল বিভাগে রয়েছে এবং চূড়ান্ত শুনানির অপেক্ষায় আছে।

মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল, শুধু ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী হিসেবে দাবি করা অভিযুক্তরা এ নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত